আন্তর্জাতিক ক্রিকেটকে জার্ভিসের বিদায়
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের পেসার কাইল জার্ভিস। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট আর বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলবেন তিনি।
এ জন্য পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। জানিয়েছেন, ক্রিকেট খেলতে জিম্বাবুয়েতে ফিরবেন না তিনি।
আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানাতে ২৪ বছর বয়সী জার্ভিস বলেন, “কাউন্টি ও বিশ্বব্যাপী টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। বেশ কিছু দল আমার ব্যাপারে আগ্রহী। তবে ইংলিশ কাউন্টির একটি উপরের সারির দলের সঙ্গে আমার এজেন্টের তিন বছরের চুক্তির ব্যাপারে কথা হয়েছে।”
ক্যারিয়ারে আট টেস্টে ৩০টি ও ২৪ ওয়ানডেতে ২৭ উইকেট পেয়েছেন জার্ভিস। তাছাড়া নয়টি টি-টোয়েন্টিতে ১০ উইকেট পেয়েছেন তিনি।
