সিলেটের মাঠ দেখে এবার সন্তুষ্ট আইসিসি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজের অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসির পরিদর্শক দল।
রোববার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরিদর্শক দলের প্রধান আইসিসির ইভেন্ট ব্যবস্থাপক ক্রিস টেটলি বলেন, "এর আগে যখন এ মাঠ পরিদর্শনে এসেছিলাম, তখকার মাঠ আর এখনকার মাঠের অনেক তফাৎ। অনেক বদলে গেছে মাঠটি। কাজের অগ্রগতি হয়েছে অনেক। মাঠের অবস্থা দেখে আমরা অনেকটা খুশি।"
এ নিয়ে চতুর্থ দফায় এই স্টেডিয়াম পরিদর্শনে আসে আইসিসি পরিদর্শক দল।
ক্রিস টেটলির নেতৃত্বে পরিদর্শক দলে ছিলেন আইসিসি টুর্নামেন্ট পরিচালক ধীরাজ মালহোত্রা, আইসিসি কনসালটেন্ট ভ্যান ভুরেন ইউজেন এবং আইসিসি পিচ বিশেষজ্ঞ অ্যান্ডি অ্যাটকিনস।
তারা উইকেট, মাঠ, নির্মানাধীন গ্র্যান্ড স্ট্যান্ড, প্রেসবক্স, গ্যালারি ও ফ্লাডলাইটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজের অগ্রগতি দেখে আইসিসির পরিদর্শক দল
তবে যথাসময়ে কাজ শেষ হবে বলে আশা বিসিবির এই কর্মকর্তার।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল বলেন, "যে গতিতে কাজ এগুচ্ছে এবং প্রতিনিধি দল সন্তুষ্ট হওয়ায় এ মাঠ আন্তর্জাতিক ভেন্যু হচ্ছে এ নিয়ে কোন সন্দেহ নেই।"
গত জুন মাসে প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়ন কাজের অগ্রগতি দেখে আইসিসির পরিদর্শক দল
সোমবার ফতুল্লা এবং মঙ্গলবার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবে আইসিসির পরিদর্শক দল।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ভেন্যু ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে বুঝিয়ে দিতে হবে বিসিবিকে।
অন্য কোনো ভেন্যু নিয়ে সমস্যা না থাকলেও সিলেট ও কক্সবাজার নিয়ে এর আগে অসন্তোষ প্রকাশ করেছিল আইসিসি। এই দুই ভেন্যুর বিকল্প হিসেবে ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠ প্রস্তুত রেখেছে বিসিবি।
