ইংল্যান্ড দলে নতুন ২ মুখ
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সাইমন কেরিগান ও অলরাউন্ডার ক্রিস ওকস।
রোববার ১৪ সদস্যের দল ঘোষণা করে আগেই সিরিজ জেতা নিশ্চত করা ইংল্যান্ড। আগামী বুধবার থেকে ওভালে শুরু হবে পঞ্চম টেস্টটি।
বাঁহাতি স্পিনার সাইমন কেরিগান আন্তর্জাতিক ক্রিকেটের একেবারেই নতুন মুখ। তবে টেস্টের অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিস ওকস এর আগে ১৩টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
প্রথম চার ম্যাচের তিনটি জিতে ইতোমধ্যে ৩-০ তে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। তৃতীয় টেস্টটি ড্র হয়েছিল। ওভালে জিততে পারলে প্রথমবারের মতো ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক সিরিজে চারটি টেস্ট জয়ের কৃতিত্ব গড়বে ইংলিশরা।
ইংল্যান্ড দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জো রুট, জোনাথন ট্রট, কেভিন পিটারসেন, ইয়ান বেল, জনি বেয়ারস্টো, ম্যাট প্রায়র, স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান, জেমস অ্যান্ডারসন, ক্রিস ওকস, ক্রিস ট্রেমলেট, স্টিভেন ফিন ও সাইমন কেরিগান।
