২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ফাওয়াদ আহমেদ

অস্ট্রেলিয়ার হয়ে বহু প্রতীক্ষিত অভিষেক হতে যাচ্ছে ফাওয়াদ আহমেদের। অ্যাশেজের পরে ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় নেয়া এই লেগস্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 02:37 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

১৮ জনের এই স্কোয়াডে দলে নেয়া হয়েছে ফাস্ট বোলার জশ হ্যাজেলউডকে। গত জুনে চ্যম্পিয়নস ট্রফি খেলা অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন জাভিয়ার ডরোথি এবং অলরাউন্ডার মিচেল মার্শ।

২০১০ সালে স্বল্প মেয়াদের ভিসায় অস্ট্রেলিয়া এসেছিলেন ফাওয়াদ। তারপরই তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চান। কারণ হিসেবে বলেন, পাকিস্তানে তার জীবন হুমকির মুখে। দেশে একটি এনজিওর হয়ে নারী অধিকার নিয়ে কাজ করায় ইসলামিক উগ্রবাদী দল তার জীবননাশের হুমকি দিয়েছিল। পরে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পান তিনি।

এ পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৫৬ উইকেট নিয়েছেন ফাওয়াদ। ৩১ বছর বয়সী এই লেগ স্পিনার শেন ওয়ার্নের শূন্যস্থান ঘোচাবে বলে আশা করছে অস্ট্রেলিয়ার সমর্থকরা।

অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে এখন দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে রয়েছেন ফাওয়াদ।

অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর ইংল্যান্ডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর সফরকারীরা স্কটল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচ খেলবে।

পুরনো খবর:

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ফাওয়াদ