সোমবার আসছে আকসু প্রতিনিধি দল
দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় আসছে। মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেন তারা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, “সোমবার আকসুর চার/পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। পরদিন বিকালে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করবেন তারা।”
এই প্রতিবেদন ৪ অথবা ৫ অগাস্ট প্রকাশ করার কথা ছিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঈদের পর আকসুকে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ করেন।
