২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে পরীক্ষামূলক ডিআরএস

আম্পায়ারদের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএসকে ঘিরে চলা বিতর্ক অবসানের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হতে যাওয়া অ্যাশেজের তৃতীয় টেস্টে একটি পরীক্ষার আশ্রয় নেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 10:38 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

ট্রেন্ট ব্রিজ ও লর্ডসে অনুষ্ঠিত প্রথম দুই টেস্টে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে আইসিসি এই নতুন পদ্ধতি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

ডিআরএসের ওপরে খেলা সম্প্রচারের দায়িত্বে থাকা টিভি চ্যানেলের প্রভাব কমিয়ে আনার লক্ষ্যে এটা নিজেদের অধীনে রাখার পরিকল্পনা নিয়েছে আইসিসি।

নতুন নিয়মের আওতায় তৃতীয় আম্পায়ারের ঘরে হক-আই, রিপ্লে ও হটস্পট প্রযুক্তিসহ বেশ কয়েকটি মনিটর থাকবে। সিদ্ধান্ত দেয়ার ক্ষেত্রে প্রয়োজনে নিজের ইচ্ছামতো টিভি আম্পায়ার সেগুলোর সাহায্য নিতে পারবেন।