অবসর নিলেন প্রাইস
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইস।
ভারতের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে থাকলেও প্রথম তিন ম্যাচের একটিতেও প্রথম একাদশে ছিলেন না তিনি।
এই সিরিজের পর জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিও শেষ হয়ে যাবে প্রাইসের।
সিরিজের মাঝপথে অবসর নেয়া প্রসঙ্গে ৩৭ বছর বয়সী প্রাইস বলেন, “অবসরের সিদ্ধান্ত জানাতে চুক্তি শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। কিন্তু এখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছি। দলের সঙ্গে আমি বুলাওয়ায়োতে যাচ্ছি না।”
শেষ দুটো ওয়ানডে বুলাওয়ায়োতে হবে।
২২ টেস্টে ৮০টি, ১০২ ওয়ানডেতে ১০০টি ও ১৬ টি-টোয়েন্টিতে ১৩টি উইকেট নিয়েছেন প্রাইস।
