২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য ক্রিকেট দলের অনুদান

সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 03:57 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম শেখ হাসিনার হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন। বাংলাদেশ দলের গত জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টেস্টের ম্যাচ ফি থেকে এ অর্থ দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল আহসান, জাতীয় দলের সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, পেসার মাশরাফি বিন মর্তুজা, স্পিনার আব্দুর রাজ্জাক ও অলরাউন্ডার নাসির হোসেন।

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে অন্তত ১ হাজার ১৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।