আফ্রিদির ৪০০ ছক্কা
আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা হাকানোর অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। প্রথম ক্রিকেটার হিসেবে এ ক্লাবে পা রাখলেন তিনি।
শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টিটোয়েন্টিতর ১৬তম ওভারে ছক্কা মেরে সবধরণের ক্রিকেট মিলিয়ে ৪০০টির ছক্কার মালিক হন আফ্রিদি। এ ম্যাচে প্রতিপক্ষ দলের ক্রিস গেইলের টেস্ট, ওয়ানডে ও টিটোয়েন্টি মিলিয়ে আছে ৩৫৩টি ছক্কা।
সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শ্বাসরুদ্ধকর এই টিটোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২৭ বলে ২টি বিশাল ছক্কা ও ৪টি চারে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শহীদ আফ্রিদি।
শেষ বলের এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা।
