নিলামে ইংল্যান্ড দলের 'চিত্রকর্ম'
ব্যাটেবলে ইংল্যান্ড দলের ক্রিকেটারদের দক্ষতা যে বেশ ভালো তা অ্যাশেজের প্রথম দুটি টেস্টেই বোঝা গেছে। কিন্তু আঁকাআঁকি? তাদের হাতে পেন্সিল আর কাগজ তুলে দেয়ার পর একেবারে শিশুদের মতোই একে অপরকে এঁকেছেন তারা।
এই 'চিত্রকর্ম'গুলো আবার অনলাইন নিলামেও তোলা হয়েছে।
আঁকাআঁকির হাত ভালো না হলেও ইংল্যান্ডের ক্রিকেটারদের এ প্রচেষ্টাকে ব্যঙ্গ করা ঠিক হবে না। কারণ তারা এটা করেছেন মহৎ উদ্দেশ্যে। অনলাইন নিলামকারী প্রতিষ্ঠান ইবেতে তোলা স্কেচগুলো বিক্রি থেকে অর্জিত অর্থ যাবে দাতব্য তহবিলে।
স্টুয়ার্ট ব্রডকে এঁকেছেন স্টিভেন ফিন
মন্টি পানেসারকে এঁকেছেন নিক কম্পটন
শুক্রবার থেকে ভক্তরা অনলাইন নিলামে স্কেচগুলো কিনতে পারবেন।
আঁকাআঁকি নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক অ্যালেস্টার কুক বলেন, "এটা ছিল মজার। খেলোয়াড়রা দাতব্য কাজে একেবারে ভিন্ন ধরণের কিছু করাটা উপভোগ করেছে।"
'চিত্রকর্মগুলো' বিক্রি থেকে পর্যাপ্ত অর্থ উঠবে বলে তিনি আশা করছেন
