২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'টিটোয়েন্টি দক্ষতা কমাচ্ছে ব্যাটসম্যানদের'

টিটোয়েন্টি টুর্নামেন্টের ছড়াছড়ির জন্য টেস্টে ব্যাটসম্যানদের দক্ষতা কমে যাচ্ছে বলে মনে করেন ইংল্যান্ডের ব্যাটিং কোচ গ্রাহাম গুচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 01:23 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

অ্যাশেজের প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর সে দেশের গণমাধ্যমে ক্রিকেটবোদ্ধারাও টিটোয়েন্টি ক্রিকেটের প্রভাবের দোষ দিচ্ছেন।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গুচ কোচ হিসেবে অবশই লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ভেঙে পড়াটা উপভোগ করেছেন। কিন্তু টেস্টে ক্রিকেটে ব্যাটিংয়ে দৈন্যতা তাকে ব্যাথিত করেছে।

গুচ বলেন, একদিনের ও টিটোয়েন্টি ক্রিকেট ম্যাচ বেড়ে যাওয়ায় শুধু অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরই নয়, বিশ্ব জুড়েই খেলোয়াড়দের ব্যাটিং দক্ষতা কমছে।

বিভিন্ন দেশে টিটোয়েন্টি টুর্নামেন্টগুলোতে লোভনীয় আর্থিক পুরস্কার টেস্ট ব্যাটিংয়ের মানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন।

গুচ বলেন, টেস্ট শতক করতে হলে, একজন ক্রিকেটারের অনেক মনোসংযোগের প্রয়োজন হয়। অন্যদিকে স্বল্প দৈর্ঘের ম্যাচে যে কেউই ১৫-২০ মিনিট মনোসংযোগ দিতে পারে।

লর্ডস টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। চার দিনে শেষ হওয়া এই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলীয়রা মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায়।

আগামী ১ অগাস্ট ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হবে তৃতীয় টেস্ট।