২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডে সাকিবের দলের ব্যর্থতা

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আরো একবার ব্যর্থ সাকিব আল হাসান। তার দল লিস্টারশায়ারও অষ্টম ম্যাচে পঞ্চম হারের যন্ত্রণায় বিদ্ধ। ডারহ্যামের কাছে ৫ উইকেটে হেরে যাওয়ায় ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে লিস্টারশায়ারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2013, 01:58 AM

Updated : 23 Aug 2022, 11:15 AM

বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠ রিভারসাইডে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১১৯ রান করে লিস্টারশায়ার। সর্বোচ্চ ৪২ রান শিব ঠাকুরের। ২৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে সাকিবের ব্যাট থেকে। জবাবে রব টেইলের মারাত্মক বোলিংয়ের (৪/১১) পরও ৭ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ডারহ্যাম। গ্যারেথ ব্রিসের (২৪*) সঙ্গে বেন স্টোকসের (৪১*) ৩৪ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি স্বাগতিকদের জয় নিশ্চিত করে দেয়। ৪ ওভার বল করে ৩৭ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। তার তৃতীয় ওভারে দুটি ছক্কাসহ ১৬ রান নিয়েই ঘুরে দাঁড়ায় ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ডারহ্যাম।