২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি দলে ফিরলেন গেইল

টি-টোয়েন্টি দলে ফিরলেন মারকুটে ব্যাটসম্যানকে ক্রিস গেইল। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2013, 06:29 PM

Updated : 23 Aug 2022, 11:14 AM

খেলা দুটি হবে আগামী শনি ও রোববার।

বিশ্রামের কারণে গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি গেইল। শেষ ২০ ওভারের ম্যাচ তিনি খেলেছিলেন গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে।

তাছাড়া প্রায় আট মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে শেষ এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

তবে যথারীতি দলে নেই উইকেটরক্ষক দীনেশ রামদিন। পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও সুযোগ পাননি তিনি। সিরিজটি ৩-১ এ জিতেছে অতিথিরা।

ওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বাদ্রি, ক্রিস্টোফার বার্নওয়েল, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জনসন চার্লস (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনীল নারায়ণ, মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স।