২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড সফরে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2013, 05:31 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

দলের অধিনায়ক এখনো ঘোষণা করেনি বিসিবি। এর আগে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের অধিনায়কত্বে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরোয়া সিরিজে খেলেছে অনূর্ধ্ব-১৯ দল।

সিরিজে ইংল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে তিনটি করে ওয়ানডে খেলবে বাংলাদেশ।

টুর্নামেন্টে অংশ নিতে ২৮ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ। ৫ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলার আগে ২ অগাস্ট একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

৭ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলার পর ৯ ও ১১ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ ও ১৫ অগাস্ট ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৯ অগাস্ট প্রতিযোগিতার ফাইনাল।

অনূর্ধ্ব-১৯ দল:

জয়রাজ শেখ, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুনীম শাহরিযার, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, রাহাতুল ফেরদদৌস, শরীফ উদ্দিন, জসীম উদ্দিন, আবু সায়েম চৌধুরী, আবু হায়দার চৌধুরী, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান, রিফাত প্রধান ও যুবায়ের হোসেন।