২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রিকেটে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন

৩৩তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা নারায়ণগঞ্জের। শুক্রবার ফাইনালে ফরিদপুরকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2013, 05:58 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৈয়বুর পারভেজের মারাত্মক বোলিংয়ে ৪২ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয়ে যায় ফরিদপুর। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ আসিফ।

নারায়ণগঞ্জের অধিনায়ক সজিব দত্ত ১৮ রানে নেন ৩ উইকেট।

জবাবে ২২ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নারায়ণগঞ্জ। জনি তালুকদারের ব্যাট থেকে আসে ২৬ রান। ২১ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শরীফ।

১৬ রানে ৫ উইকেট নেয়ার পর ২৯ রানে অপরাজিত থাকা তৈয়বুর ফাইনালের সেরা খেলোয়াড়।

এটি নারায়ণগঞ্জের দ্বিতীয় শিরোপা। ১৯৯৭-৯৮ মৌসুমে প্রথম শিরোপা জিতেছিল তারা।