২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার পক্ষ নিলেন রানি?

লর্ডসে দ্বিতীয় টেস্ট দেখতে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দেশেরই সম্রাজ্ঞী মাঠে কাকে সমর্থন দিয়েছেন তা অবশ্য জানা যায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2013, 06:20 PM

Updated : 23 Aug 2022, 11:12 AM

মাঠে রানির পদার্পন বলে কথা। লর্ডস টেস্ট তাই শুরু হয়েছে ১৫ মিনিট দেরিতে।

রানি পরেছিলেন নীল রঙের পোশাকের সঙ্গে মানানসই নীল হ্যাট পরে। মাঠে সারিবেধে অপেক্ষারত দুই দলের ক্রিকেটারদের সঙ্গেই পরিচিত হন ৮৭ বছর বয়স্ক এলিজাবেথ। পরে প্যাভিলিয়নে দুই দলের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। অল্প কিছু সময় খেলা উপভোগ করেন তিনি।

ক্রিকেটপ্রেমী হিসেবে তেমন একটা পরিচত নন রানি এলিজাবেথ। তবে তিনি উত্তেজনায় ঠাঁসা প্রথম টেস্টের খোঁজ রেখেছিলেন বলে খবর বেরিয়েছে।

তবে রানি এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত এবং সাবেক এমসিসি সভাপতি। তবে সম্প্রতি দেহে অস্ত্রোপচার হওয়ায় রানির সঙ্গে মাঠে আসতে পারেননি তিনি।