২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল ও গুলশান ইয়ুথের জয়

বুধবার মহিলা ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে বিশাল জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাব। শেখ জামাল ১৪৭ রানে ভিক্টোরিয়াকে এবং গুলশান ইয়ুথ ৯ উইকেটে রাইজিং গার্লসকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 11:08 AM

শেখ জামাল-ভিক্টোরিয়া

ধানমন্ডি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৬ উইকেটে ২০২ রান করে শেখ জামাল। সর্বোচ্চ ৮৩ রান ফারজানা হকের। ৪১ রানে অপরাজিত থাকেন পান্না ঘোষ। ২৭ রানে ৩ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার সেরা বোলার পবিত্র রায়।

জবাবে জাহানারা আলমের (৪/৩) মারাত্মক বোলিংয়ে ২৫ ওভার ৪ বলে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া।

গুলশান ইয়ুথ-রাইজিং গার্লস

সিটি ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৮৪ রান করে রাইজিং গার্লস। সর্বোচ্চ ২১ রান নিগার সুলতানার।

জবাবে মাহমুদা খানের ৪৪ রানের সুবাদে ২৬ ওভার ৪ বলে এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ইয়ুথ।