২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ শুরু বুধবার

বুধবার থেকে শুরু হচ্ছে ক্রিকেটের সবচেয়ে পুরনো লড়াই অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ট্রেন্ট ব্রিজে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jul 2013, 06:51 PM

Updated : 25 Apr 2022, 06:57 PM

এই ঐতিহ্যবাহী লড়াইয়ে গত দুবারই হার মেনেছিল অস্ট্রেলিয়া। এবারো বাজির দরে স্বাগতিক ইংল্যান্ড এগিয়ে।

ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক অবশ্য কাউকেই এগিয়ে রাখার পক্ষপাতী নন। তিনি বলেন, “এটার মতো অন্যান্য সিরিজেও আমরা ফেভারিট ছিলাম। আমার মনে হয় এটাই সবার মাথায় গেঁথে গেছে। কিন্তু ক্রিকেট কাগজে-কলমের খেলা নয়। সব কিছু নির্ভর করে মাঠে ভালো খেলার ওপরে।”

অস্ট্রেলিয়াকে কঠিন প্রতিপক্ষকে হিসাবে রায় দিয়ে কুক আরো বলেন, “অস্ট্রেলিয়া খুবই ভালো দল। তাদের বেশ কয়েক জন বিশ্বমানের ক্রিকেটার আছে। আমার মনে হয় এই সিরিজে উঁচু মানের ক্রিকেট দেখা যাবে। দারুণ লড়াইও হবে।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, “আমরা ‘আন্ডারডগ’ হিসেবে এখানে এসেছি। তবে তা আমাদের পারফরম্যান্সে ওপরে প্রভাব ফেলবে না।”

গত দুটো অ্যাশেজ হেরে গেলেও ‘চিরশত্রু’র সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়া বেশ এগিয়ে। ৩১০টি টেস্টের মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১২৩টি, ইংল্যান্ড ১০০টি, বাকি ৮৭টি ড্র।