আম্পায়ারদের সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন
মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের (বিসিইউ-এসএ) ওয়েবসাইট উদ্বোধন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিসিইউ-এসএ’র কেন্দ্রীয় কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির মেম্বার ডিরেক্টরির মোড়কও উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কাজী মোহাম্মদ ইউশা মিশু, সাধারণ সম্পাদক সয়লাব হোসেন টুটুল এবং অন্যান্য কর্মকর্তা-সদস্যরা।
বিসিইউ-এসএ’র ওয়েবসাইটের ঠিকানা www.bcu-sa.com।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির সভাপতি কাজী মিশু জানান, সারা দেশে তাদের প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য মাহবুব আনাম, আইএইচ মল্লিক, লোকমান হোসেন ভূঁইয়া, গাজী গোলাম মতুর্জা, প্রবীণ আম্পায়ার সৈয়দ আলতাফ হোসেন প্রমুখ।
