২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরলেন সিমন্স

এক ম্যাচের জন্য নিষিদ্ধ অধিনায়ক ডোয়াইন ব্রাভোর জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ও অনিয়মিত উইকেটরক্ষক লেন্ডল সিমন্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2013, 09:27 AM

Updated : 23 Aug 2022, 11:08 AM

ত্রিদেশীয় সিরিজে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিকেরা।

প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরলেন ৪২ ওয়ানডেতে ৩০.৩১ গড় ১ হাজার ১৫২ রানের মালিক সিমন্স। গত বছর ২ ডিসেম্বর বাংলাদেশ সফরে শেষবারের মতো দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি।

শুক্রবার ভারতের বিপক্ষে ধীরগতির ওভাররেটের কারণে ম্যাচ রেফারি জেফ ক্রো ব্রাভোকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন। ঐ ম্যাচে ১০২ রানে হারে স্বাগতিকরা।

ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। একটিতে বোনাস পয়েন্টসহ তিন ম্যাচ থেকে তাদের অর্জন নয় পয়েন্ট।

দুই ম্যাচ খেলে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শ্রীলঙ্কা। একটি ম্যাচ বেশি খেলে ভারতের পয়েন্টও পাঁচ।

পুরনো খবর:

এক ম্যাচ নিষিদ্ধ ব্রাভো