২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ নিষিদ্ধ ব্রাভো

ভারতের বিপক্ষে ধীরগতির ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি দেয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ডোয়াইন ব্রাভোকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 06:44 PM

Updated : 23 Aug 2022, 11:07 AM

রোববার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

সেই সঙ্গে ব্রাভোর ম্যাচ ফি’র ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অন্য সদস্যদের ১০ শতাংশ করে জরিমানা করেছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।

এ বছর দ্বিতীয় বারের মতো ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেলেন ব্রাভো ও তার সতীর্থরা। গত ১৪ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা শেষে একই কারণে তাদের জরিমানা দিতে হয়েছিল।