২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরের ঘোষণা ক্রিস মার্টিনের

সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ক্রিস মার্টিন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Jul 2013, 09:30 AM

Updated : 23 Aug 2022, 11:06 AM

২৩৩টি টেস্ট উইকেট নেয়া ক্রিস মার্টিন নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক।

অবশ্য তিনি এমন সময় অবসরের ঘোষণা দিলেন যখন নিউজিল্যান্ড খুঁজে পেয়েছে বেশ কিছু মেধাবী ফাস্ট বোলার।

সরে দাড়ানোর এটাই সঠিক সময় উল্লেখ করে বুধবার মার্টিন বলেন, “ব্ল্যাক ক্যাপসের হয়ে প্রতিটি মুহূর্তের খেলা আমি উপভোগ করেছি, দলের জন্য নিজেকে উজার করে দিয়েছি। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নেয়ার সময় এসেছে। আমি ব্র্যান্ডন (ক্যাপ্টেন ব্র্যান্ডন ম্যাককুলাম) এবঙ দলের জন্য ভবিষ্যতের শুভকামনা রইল।”

৩৮ বছর বয়সী মার্টিন ৭১টি টেস্ট ম্যাচের পাশপাশি খেলেছেন ২০টি একদিনের ও ছয়টি টোয়েন্টি২০ আন্তর্জাতিক ম্যাচ।

২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট অভিষেক। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকাতেই শেষ টেস্ট খেলে ফেলেছেন তিনি।

নিউজিল্যান্ডের টেস্ট দল থেকে মাঝে-মধ্যে বাদ পড়লেও গত ১৮ মাসে তার ফর্ম ছিল বেশ ভালো। এ সময়ে ২৭.৮৬ গড়ে ২৩ উইকেট নিয়েছেন তিনি।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালসের পরই সবচেয়ে বেশি শূন্য রানের অধিকারী মার্টিন (৩৬ বার)। আর ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পেয়ারের (দুই ইনিংসেই শূন্য রান) রেকর্ডটি (৭ বার) তার।

অবসরের ঘোষণা আসার পর নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেন, “মার্টিনকে দলের সবাই খেলোয়াড় হিসেবে শ্রদ্ধা করতো। তার অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত হব।”