২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের শিকার আসিফ

ছিনতাইয়ের শিকার হয়েছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ। বুধবার ভোরে লাহোর বিমানবন্দরের কাছে এই ঘটনা ঘটেছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 26 Jun 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 11:04 AM

ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ আসিফের কাছ থেকে অর্থ এবং মুল্যবান জিনিস কেড়ে নিয়েছে।

৯২ হাজার পাকিস্তানি রুপি, ক্রেডিট কার্ডসহ ওয়ালেট, পাসপোর্ট এবং একটি দামী ঘড়ি হারিয়ে আসিফ হতবিহ্বল, সন্ত্রস্ত।

তিনি বলেন, “স্পট ফিক্সিং কেলেঙ্কারির কারণে গত দুই বছর আমাকে অনেক প্রতিকূল অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। তবু এই ঘটনা আমার জন্য অনেক বেশি স্নায়ুক্ষয়ী। কারণ ওরা আমার মুখের সামনে অস্ত্র তাক করেছিল।”

“এটা ভীতিকর ঘটনা। এ ব্যাপারে স্থানীয় থানায় আমি রিপোর্ট করেছি।”