বাদ পড়লেন বাউডেন-রউফ
আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেল থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিলি বাউডেন ও পাকিস্তানের আসাদ রউফ। তাদের জায়গায় নেয়া হয়েছে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ ও অস্ট্রেলিয়ার পল রাইফেলকে।
২০১৩-১৪ মৌসুমের জন্য ১২ সদস্যের প্যানেলের দায়িত্ব পালন শুরু হবে আগামী ১ জুলাই থেকে।
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে রউফকে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারদের প্যানেল থেকে বাদ দেয়া হয়েছিল।
তবে আইসিসির আম্পায়ার নির্বাচন প্যানেলের সভাপতি জিওফ অ্যালারডাইস জানিয়েছেন, ঐ ঘটনার সঙ্গে রউফের এলিট প্যানেল থেকে বাদ পড়ার কোনো সম্পর্ক নেই।
