বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় নাজমুল হাসানের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির তীব্র সমালোচনা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
23 Jun 2013, 06:34 PM
Updated :
23 Aug 2022, 11:03 AM
রোববার দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের বলেন, “বিসিবি সভাপতির দেয়া সাম্প্রতিক বেশ কিছু ভূল ব্যাখার জবাব দিতে চাই। আমার জানা মতে, নির্বাচন নিয়ে আইসিসির বক্তব্যের ভূল ব্যাখ্যা দিয়েছেন তিনি।”
“বিসিবি সভাপতি এখন যা যা বলছেন তার কোনোটাই সঠিক নয়। আইসিসি অনেক আগেই বলেছে, এ বছরের জুনের মধ্যে সরকারি হস্তক্ষেপ মুক্ত নির্বাচন করতে হবে। বিসিবির নির্বাচন নিয়ে আমরা আদালতের রায়ও পেয়েছি। তবুও তিনি নির্বাচনের উদ্যোগ নিচ্ছেন না। আমরা সকলে চাইলে ১ মার্চের গঠনতন্ত্রে কয়েকটি বিশেষ লাইন পরিবর্তন করে এক সপ্তাহের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব।”
একটি পক্ষ ২০১২ সালের ১ মার্চ বিসিবির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন চায়। অন্যদিকে গত ২৯ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্রের আলোকে নির্বাচন করতে আগ্রহী বিসিবির অ্যাডহক কমিটি।
এ নিয়ে আদালতে রিট করেন মোবাশ্বের ও বিসিবির আরেক সাবেক পরিচালক ইউসুফ জামিল বাবু। আদালতের রায়ে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আরোপিত গঠনতন্ত্রে ও পরিবর্তনের কোনো আইনী ভিত্তি নেই। এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেও করা হয়নি। রায়ের বিরুদ্ধে এনএসসি ও বিসিবি আপিল করায় শিগগিরি সমস্যা সমাধানের সম্ভাবনাও কম।
মোবাশ্বেরের অভিযোগ, বিসিবির বর্তমান কমিটি নিজেদের সুবিধা অনুযায়ী গঠনতন্ত্র পাল্টে নিয়েছেন। গঠনতন্ত্র জটিলতার জন্য এনএসসি নয়, বিসিবির দিকেই তার অভিযোগের তীর।
তিনি বলেন, “বিসিবি সভাপতি বলেছিলেন, ২৯ নভেম্বরের গঠনতন্ত্র নিয়ে তার কোনো আগ্রহ নেই। অথচ মামলা পরিচালনার জন্য বিশাল অর্থ ব্যয় করে আইনজীবি নিয়োগ করেছিলেন তিনি। তার কথা আর কাজে অনেক অমিল।”
৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও অ্যাডহক কমিটি এর মধ্যে ৬ মাস পার করে দিয়েছে। তাদের কাজে ভীষণ অসন্তুষ্ট মোবাশ্বের। বিপিএলের পাওনা আদায়ে ব্যর্থতার জন্যও বিসিবিকে একহাত নিয়েছেন তিনি।
মোবাশ্বের বলেন, “কোনো টাকা তো আদায় হয়ইনি, বরং আমার কাছে থাকা তথ্য অনুযায়ী বিসিবির তহবিল থেকে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বিসিবি এখন এক ব্যক্তির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
সঙ্কট নিরসনের জন্য তিনি ১ মার্চের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন দেয়ার কথা বললেও তাতে জটিলতা কম নয়। এই গঠনতন্ত্রে সাবেক ক্রিকেটাররা কাউন্সিলর হতে পারবেন না। তাদের দাবির মুখে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ২৯ নভেম্বরের গঠনতন্ত্রে সাবেক ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার অধিকার রক্ষা করা হয়।
এ প্রসঙ্গে মোবাশ্বের বলেন, “এই মুহূর্তে তো এই (১ মার্চ) গঠনতন্ত্র দিয়ে নির্বাচনের কোনো বিকল্প নেই। অ্যাডহক কমিটি গঠনতন্ত্র পরিবর্তনের ক্ষমতা রাখে না। নির্বাচিত কমিটি প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে পারে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় নাজমুল হাসানের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির তীব্র সমালোচনা করেছেন দেশের প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:৩৪, ২৩ জুন ২০১৩ | আপডেট: ১১:০৩, ২৩ আগস্ট ২০২২