২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজাম সেঠি পিসিবির ভারপ্রাপ্ত সভাপতি

পাঞ্জাবের সাবেক তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট সাংবাদিক নাজাম সেঠিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2013, 04:29 PM

Updated : 23 Aug 2022, 11:03 AM

কয়েক দিন আগে জাকা আশরাফকে পিসিবির প্রধান হিসেবে নির্বাচনের প্রক্রিয়াকে ‘সন্দেহজনক’ ও ‘কলুষিত’ আখ্যায়িত করে তা সাময়িকভাবে বাতিল এবং চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন প্রধান হিসেবে অন্য কাউকে নিয়োগ দেয়ার নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। ৬৫ বছর বয়সী নাজাম সেঠি জানান, “পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমাকে সাময়িকভাবে পিসিবি প্রধানের দায়িত্ব পালনের অনুরোধ করেছেন।” “আমার প্রথম কাজ আইসিসির সভায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল নির্বাচনে নির্বাচকদের সাহায্য করা।”