২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএমএস-কাণ্ডে পিটারসেনের ভুল স্বীকার

গত বছর দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরের সময় এসএমএস-কাণ্ডের জন্য অনুতপ্ত কেভিন পিটারসেন ভুল স্বীকার করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2013, 07:32 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

গত বছরের অগাস্টে হেডিংলিতে দ্বিতীয় টেস্ট চলার সময় ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে ব্যঙ্গ করে দক্ষিণ আফ্রিকার কয়েকজন ক্রিকেটারের কাছে এসএমএস পাঠিয়েছিলেন পিটারসেন।

ব্যাপারটা জানাজানি হওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে পিটারসেনকে বহিষ্কার করে।

ইংল্যান্ডের দীর্ঘদেহী ব্যাটসম্যানের শাস্তি সেখানেই শেষ হয়নি। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে রাখেনি ইংল্যান্ড। বাদ পড়েন ইসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। ঐ ঘটনায় আজো লজ্জিত, বিব্রত পিটারসেন। ইংল্যান্ড দলে সাবেক সতীর্থ ড্যারেন গফকে একটি রেডিও স্টেশনের জন্য সাক্ষাৎকার দেয়ার সময় তিনি বলেন, “আমি সম্ভবত সঠিকভাবে কাজটা করতে পারিনি। আপনি জীবনে ভুল করবেন এবং তা থেকে শিক্ষাও নেবেন। আর এভাবেই আপনি একজন মানুষ হিসেবে বেড়ে উঠবেন।” “আমি কোনো রকম আবোল-তাবোল কথা বলা বা নাটকীয়তা করতে চাই না। সব কিছু ভুলে আমাকে এখন সামনের দিকে তাকাতে হবে এবং এ ধরনের ভুল কাজ যেন না করি, সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।”