২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে নেই দিলশান

শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ, চোটের কারণে ২৮ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2013, 07:15 PM

Updated : 23 Aug 2022, 11:02 AM

বৃহস্পতিবার ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ব্যাট করার সময় পায়ের পেশিতে টান পড়ায় মাঠের বাইরে চলে যেতে হয়েছিল দিলশানকে। পরে ইনিংসের শেষ দিকে নামলেও তেমন কিছু করতে পারেননি। এই চোটের জন্যই তার ওয়েস্ট ইন্ডিজে যাওয়া হচ্ছে না।

দিলশানের জায়গায় উপুল থারাঙ্গাকে নিয়েছে শ্রীলঙ্কা।

বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গার পাশাপাশি প্রায় পাঁচ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন স্পিনার অজন্তা মেন্ডিসও।

তাকে জায়গা দিতে সরে দাঁড়াতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা ডানহাতি পেসার থিসারা পেরেরাকে।

শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), কুশল পেরেরা, উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দীনেশ চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, লাসিথ মালিঙ্গা, শামিন্দা এরাঙ্গা, নুয়ান কুলাসেকারা, দিলহারা লোকুহেত্তিগে, রঙ্গনা হেরাথ, সচিত্রা সেনানায়েকে ও অজন্তা মেন্ডিস।