আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নতুন মোড়। এই প্রতিযোগিতার সাবেক কমিশনার ললিত মোদির অভিযোগ, চেন্নাই সুপার কিংসের তিন জন খেলোয়াড় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Jun 2013, 07:03 PM
Updated :
23 Aug 2022, 11:02 AM
তিনি জানিয়েছেন, ভারতের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও বাজিকর ঐ তিন খেলোয়াড়কে ফ্ল্যাট ‘উপহার’ দিয়েছেন।
টুইটারে মোদি লিখেছেন, “নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি, ভারতের একটি নাইট ক্লাব ও রিয়েল এস্টেট মালিকের সঙ্গে চেন্নাই সুপার কিংসের তিন খেলোয়াড়ের যোগাযোগ আছে।”
“এই রিয়েল এস্টেট কিং তিন খেলোয়াড়কে মুম্বাইয়ের বান্দ্রা আর দিল্লি নয়ডায় ফ্ল্যাট দিয়েছেন।”
অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িয়ে আইপিএল থেকে বিতাড়িত মোদি আরো লিখেছেন, “এই বিষয়ের সত্যতা নিয়ে পুলিশের তদন্ত করা উচিৎ। এর সঙ্গে প্রায় ২০ কোটি রুপি জড়িত। ঐ তিন জনের একজন আন্তর্জাতিক ক্রিকেটার।”
“গুরু (চেন্নাই সুপার কিংসের সাবেক প্রিন্সিপাল গুরুনাথ মায়াপ্পন) এবং আরো কয়েকজন মালিকের সঙ্গে এই বাজিকর ও রিয়েল এস্টেট ব্যবসায়ীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।”
সাময়িকভাবে বহিষ্কৃত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসনের মেয়ের স্বামী মায়াপ্পন স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হলেও কয়েক দিন আগে জামিন পেয়েছেন।
আইপিএলের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নতুন মোড়। এই প্রতিযোগিতার সাবেক কমিশনার ললিত মোদির অভিযোগ, চেন্নাই সুপার কিংসের তিন জন খেলোয়াড় ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৯:০৩, ২১ জুন ২০১৩ | আপডেট: ১১:০২, ২৩ আগস্ট ২০২২