পিছিয়ে যাচ্ছে ক্রিকেট লিগ
গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ বর্জনের ঘোষণা দেন ক্রিকেটাররা। আর শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ক্রিকেট লিগ পিছিয়ে যাচ্ছে।
পেছাবে ক্রিকেটারদের নিলাম অর্থাৎ দলবদলও।
শুক্রবার বিসিবি এক বিবৃতিতে জানায়, “অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নিলাম ও খেলা শুরু হবে না। ২৩ জুন নিলাম ও ৩ জুলাই থেকে লিগ শুরু হওয়ার কথা ছিল। শিগগিরই নিলাম ও লিগ শুরুর নতুন তারিখ ঘোষণা করা হবে।”
গত বুধবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, আকসুর প্রতিবেদন না পাওয়া পর্যন্ত দলবদল হবে না। তাই লিগও পিছিয়ে যেতে পারে।
