বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি জানান, “মেলবোর্নে ১৭ দিন থাকার প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আমার বাম হাঁটুর চোট অনেক দিনের। পুনর্বাসনের ব্যাপারে পরামর্শ নিতে সেখানে যাচ্ছি।”
“আমি এখনো বেড়ে উঠছি বলে বিসিবির চিকিৎসকরা মনে করছেন অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হতে পারে। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বুঝতে পারবো অস্ত্রোপচার প্রয়োজন হবে কিনা।”
গত বছর প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার সময় বাম হাঁটুতে চোট পান তাসকিন। সেজন্য অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে পারেননি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অবশ্য খেলেছিলেন।
চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও বিপিএলের দ্বিতীয় আসরে চট্টগ্রাম কিংসের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন তাসকিন।
প্রকাশিত: ১৬:৩১, ২০ জুন ২০১৩ | আপডেট: ১১:০২, ২৩ আগস্ট ২০২২