কার্ডিফে মুম্বাইয়ের স্মৃতি
প্রায় সোয়া দুই বছর আগের বিশ্বকাপ ফাইনালের মতো বৃহস্পতিবার আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে, কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে।
২০১১ সালের ২ এপ্রিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ফাইনালে অপরাজিত ১০৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেও শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি মাহেলা জয়াবর্ধনে। বিশ্বকাপের ফাইনালে শতক করেও হারের তেতো স্বাদ পাওয়া প্রথম ও একমাত্র ব্যাটসম্যান তিনি।
