আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাচন সংক্রান্ত পরামর্শের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা থাকার কারণে বিসিবির নির্বাচন হতে পারছে না।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
19 Jun 2013, 03:58 PM
Updated :
23 Aug 2022, 11:01 AM
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “২০১২ সালে অনুমোদন পাওয়া গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা থাকায় নির্বাচন করা যাচ্ছে না। পুরনো গঠনতন্ত্রে নির্বাচন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। আদালতে ফয়সালা না হলে আমাদের কিছুই করার নেই।”
“২০০৮ সালের গঠনতন্ত্র আইসিসির দিক-নির্দেশনা মেনে করা হয়নি। ঐ গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন করতে গেলে আইসিসিতে বাংলাদেশের সদস্য পদ খারিজ হয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে কী করা প্রয়োজন তার জন্য আইসিসির পরামর্শের অপেক্ষায় আছি আমরা।”
আগামী ২৫ থেকে ২৯ জুন অনুষ্ঠেয় আইসিসির বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে লন্ডন যাচ্ছেন বিসিবি সভাপতি। সেখানে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিবেদন পেতে পারেন বলে আভাস দিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, “এখনো যেহেতু প্রতিবেদন পাওয়া যায়নি, তাই বোঝা যাচ্ছে তদন্ত এখনো শেষ হয়নি। হয়তো প্রতিবেদনে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে।”
ক্রিকেটারদের লিগ বর্জনের ঘোষণায় ভীষণ হতাশ বিসিবি সভাপতি। ক্রিকেটারদের অনুরোধে জুলাই থেকে লিগ শুরু করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, “গত বছরের চেয়ে এবার ক্রিকেটারদের আয় প্রায় দ্বিগুণ। টুর্নামেন্ট বৃদ্ধির সঙ্গে-সঙ্গে তাদের বেতনও বেড়ে গেছে।”
“আশরাফুল-কাণ্ডের পর আমরা ভেবেছিলাম ক্রিকেটারদের সংগঠন (কোয়াব) এটা (গড়াপেটা) কতটা খারাপ, তা ওদের বোঝাবে। কিন্তু তা না করে ওরা শুধু টাকা-টাকা করছে। এতে আমি খুব হতাশ। শুধু টাকার জন্য ক্রিকেটাররা খেললে আমাদের কপালে দুঃখ আছে।”
“চুক্তিবদ্ধ ক্রিকেটারদের না খেলার কোনো সুযোগ নেই। বিসিবির কোনো টুর্নামেন্ট ওদের বর্জন করারও কোনো সুযোগ নেই। ওরা খেলতে বাধ্য।”
দলবদল ও ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগ আরো পিছানোর আভাস দিয়ে বিসিবি সভাপতি বলেন, “আকসুর প্রতিবেদন না পাওয়া পর্যন্ত দলবদল হবে না। সেজন্য লিগও পিছিয়ে যেতে পারে। আমরা কোনো রকম তাড়াহুড়ো করতে এবং ঝুঁকি নিতে চাই না।”
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্বাচন সংক্রান্ত পরামর্শের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অনুমোদিত গঠনতন্ত্র নিয়ে আদালতে মামলা থাকার কারণে বিসিবির নির্বাচন হতে পারছে না।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:৫৮, ১৯ জুন ২০১৩ | আপডেট: ১১:০১, ২৩ আগস্ট ২০২২