অনিয়মিত হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন। কিন্তু চোটের কারণে প্রায় চার বছর মাশরাফি বিন মুর্তজার টেস্ট খেলা হয়নি। সেই হতাশাকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের অন্যতম সেরা পেসার।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
14 Jun 2013, 06:25 PM
Updated :
23 Aug 2022, 10:58 AM
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কন্ডিশনিং ক্যাম্পের দ্বিতীয় দিনে মাশরাফি বলেন, “চোটের কারণে সর্বশেষ দুটি সিরিজে খেলতে না পারায় খুব খারাপ লেগেছে। এখন ওয়ানডে খেলার মতো ফিটনেস আছে। তবে আমার লক্ষ্য টেস্ট ক্রিকেটে ফেরার মতো ফিটনেস। সেই ফিটনেস ফিরে পেলে আর নির্বাচকরা চাইলে হয়তো পরবর্তী সিরিজেই টেস্ট খেলার সুযোগ পেতে পারি।”
“বিপিএলের পর চোটের কারণে অনুশীলন করতে পারিনি। কয়েক দিন আগে দৌড় শুরু করেছি। আগামী সিরিজ শুরু হতে আরো প্রায় তিন মাস বাকি। আশা করি এর মধ্যে নিজেকে তৈরি করতে পারবো।”
২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি। অধিনায়ক হিসেবে সেটাই তার প্রথম ও শেষ টেস্ট। সেন্ট ভিনসেন্টে প্রথম টেস্টে ৬ ওভার ৩ বল করার পর আহত হয়ে মাঠের চলে যান। ঐ ম্যাচে তিনি আর খেলতে না পারলেও সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ জিতেছিল ৯৫ রানে।
কন্ডিশনিং ক্যাম্পের প্রশংসা করে মাশরাফি বলেন, “এই ক্যাম্প আমাকে ফিটনেস ফিরে পাওয়ার সুযোগ করে দিয়েছে। এমন একটা ক্যাম্প সবার জন্যই জরুরি।”
একই অভিমত অলরাউন্ডার নাসির হোসেনেরও। তিনি বলেন, “ক্যাম্পে অনেক পরিশ্রম করতে হচ্ছে। ফিটনেস ধরে রাখার জন্য মাঝে-মধ্যেই এমন ক্যাম্প দরকার।”
অনিয়মিত হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন। কিন্তু চোটের কারণে প্রায় চার বছর মাশরাফি বিন মুর্তজার টেস্ট খেলা হয়নি। সেই হতাশাকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ দেশের অন্যতম সেরা পেসার।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৮:২৫, ১৪ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৮, ২৩ আগস্ট ২০২২