২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফের আরেকটি আপিল বাতিল

স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের পেসার মোহাম্মদ আসিফ আইসিসির রায়ের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jun 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও (সিএএস) আসিফের আপিল বাতিল হয়েছিল।

এবার লন্ডন আদালতে আপিল বিভাগের তিন বিচারকের এক বেঞ্চ আসিফের আবেদন বাতিল করে দেন।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে ‘নো বল’ করার দায়ে আসিফ, পাকিস্তানের সে সময়ের অধিনায়ক সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আমিরকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি।

দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে ইংল্যান্ডে কারাদণ্ডও হয়েছিল তিন জনের। বয়স কম থাকায় আমিরকে অবশ্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়।