২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা।

প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। ক্যাম্পে প্রথম দুদিন ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেয়া হবে।

২০০৮ সালের পর বাংলাদেশে এটাই নিউজিল্যান্ডের প্রথম পূর্ণাঙ্গ সফর। ২০১০ সালের অক্টোবরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা। ঐ সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-০ ব্যবধানে। অন্য ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়।

প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, নাঈম ইসলাম, এনামুল হক, সোহাগ গাজী, রুবেল হোসেন, মোশাররফ হোসেন, মমিনুল হক, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, শাহরিয়ার নাফীস, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, ইমরুল কায়েস, রকিবুল হাসান, ফরহাদ রেজা, সাকলায়েন সজীব, মেহরাব হোসেন, নাজমুল মিলন, সাজেদুল ইসলাম ও জুনায়েদ সিদ্দিক।