২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ম্যাচ নিষিদ্ধ রামদিন

‘ক্রিকেটের স্পিরিট পরিপন্থী’ আচরণের কারণে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক দীনেশ রামদিনকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 08:15 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

তার এক ম্যাচের পুরো ফি-ও জরিমানা করে ম্যাচ রেফারি ক্রিস ব্রড বলেন, “আশা করি এই ঘটনা থেকে রামদিন শিক্ষা পাবে। ভবিষ্যতে সে কিংবা অন্য কোনো ক্রিকেটার এমন আচরণ না করলেই ভালো।”

গত শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমার রোচের একটি বল পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হকের ব্যাটে লেগে গ্লাভসে জমা পড়ার সঙ্গে-সঙ্গে আবেদন করেন রামদিন। আম্পায়ারও আউট দেন।

কিন্তু এরপর টিভি রিপ্লেতে দেখা যায় সেটা আউট ছিল না। তখন আম্পায়ার সিদ্ধান্ত পাল্টান।