ঝালকাঠির জয় ১ রানে
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পিরোজপুরকে ১ রানে হারিয়েছে ঝালকাঠি।
এছাড়াও সোমবার জয় পেয়েছে যশোর, মানিকগঞ্জ ও কুষ্টিয়া। যশোর ৫ উইকেটে ঝিনাইদহকে, মানিকগঞ্জ ৪৭ রানে শেরপুরকে এবং কুষ্টিয়া ৭০ রানে চুয়াডাঙ্গাকে হারিয়েছে।
পিরোজপুর-ঝালকাঠি
পিরোজপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ৮১ রানে অলআউট হয়ে যায় ঝালকাঠি। সর্বোচ্চ ৩৩ রান আলমের। পিরোজপুরের পরাণ ১০ রানে নেন ৪ উইকেট।
বৃষ্টির কারণে ৪১ ওভারে পিরোজপুরের লক্ষ্য দাঁড়ায় ৭৫ রান। ৩৮ ওভার ১ বলে ৭৩ রানে থেমে যায় তাদের ইনিংস। তাসরিফ করেন ৩৩ রান। ঝালকাঠির যুবায়ের ৪ উইকেট নেন ১০ রানে।
যশোর-ঝিনাইদহ
কুষ্টিয়ায় টস জিতে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৪ বলে ১৩৫ রানে অলআউট হয়ে যায় ঝিনাইদহ। সর্বোচ্চ ৩৫ রান মামুনের। ১৭ রানে ৪ উইকেট নিয়ে সোহেল যশোরের সেরা বোলার।
জবাবে তুষারের অপরাজিত ৩৪ রানে ২৭ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় যশোর।
মানিকগঞ্জ-শেরপুর
ফরিদপুরে টস জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৭৬ রান করে মানিকগঞ্জ। সর্বোচ্চ ৫০ রান সৈকতের। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে শেরপুরের সেরা বোলার ইমতিয়াজ।
জবাবে মিজানের ৩৭ রানের পরও ৪২ ওভার ২ বলে ১২৯ রানে অলআউট হয়ে যায় শেরপুর। মানিকগঞ্জের সবচেয়ে সফল বোলার রাব্বি ৫ উইকেট নেন ২১ রানে।
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া
সাতক্ষীরায় টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে ১৯০ রানে অলআউট হয়ে যায় কুষ্টিয়া। সর্বোচ্চ ৪৩ রান রায়হানের।
বৃষ্টির কারণে ৩০ ওভারে চুয়াডাঙ্গার লক্ষ্য দাঁড়ায় ১৪৫ রান। ২৪ ওভার ৫ বলে ৭৪ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ২২ রান মাহফুজুরের। কুষ্টিয়ার নওরোজ ৩ উইকেট নেন ২৭ রানে।
