২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জরিমানা

ধীরগতির ওভার রেটের কারণে শাস্তি পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। জরিমানা দিতে হবে তাদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 07:21 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে যাওয়া ম্যাচে নির্দিষ্ট সময়ে এক ওভার কম করার জন্য গত দুবারের চ্যাম্পিয়নদের এই শাস্তি।

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ অস্ট্রেলিয়ার প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন।

তবে চোটের কারণে খেলতে না পারা মাইকেল ক্লার্কের বদলে অধিনায়কত্ব করা জর্জ বেইলিকে দিতে হবে ২০ শতাংশ।

এই শাস্তির বিরুদ্ধে অস্ট্রেলিয়া আপিল করেনি। তাই শুনানিরও প্রয়োজন পড়ছে না।