২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা-মাগুরা ম্যাচ ‘টাই’

জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে রোববার ‘টাই’ হয়েছে সাতক্ষীরা-মাগুরা ম্যচ। জয় পেয়েছে ময়মনসিংহ, রাজশাহী, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, ঢাকা, পাবনা, কুড়িগ্রাম, নীলফামারী ও খুলনা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 02:37 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

ময়মনসিংহ ৯ উইকেটে নেত্রকোণাকে, রাজশাহী ৮৯ রানে বগুড়াকে, হবিগঞ্জ ৪০ রানে সিলেটকে, নারায়ণগঞ্জ ১৭০ রানে গাজীপুরকে, বরিশাল ১৩১ রানে বরগুনাকে, ঢাকা ৩৭ রানে জামালপুরকে, পাবনা ৭ উইকেটে নাটোরকে, কুড়িগ্রাম ৫ রানে পঞ্চগড়কে, নীলফামারী ৭১ রানে দিনাজপুরকে এবং খুলনা ৮২ রানে বাগেরহাটকে হারিয়েছে।

ময়মনসিংহ-নেত্রকোণা

জামালপুরে টস হেরে ব্যাট করতে নেমে ৪০ ওভার ১ বলে ১০২ রানে অলআউট হয়ে যায় নেত্রকোণা। সর্বোচ্চ ২৫ রান ইশতিয়াকের। ময়মনসিংহের জাকির হোসেন ৩ উইকেট নেন ১৪ রানে।

জবাবে আব্দুল মজিদের অপরাজিত ৫০ রানে ২৪ ওভার ৪ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ময়মনসিংহ।

সাতক্ষীরা-মাগুরা

কুষ্টিয়ায় টস জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ১ বলে ১৪৯ রানে অলআউট হয়ে যায় মাগুরা। ৬০ রান করেন পাপাই। আনামুল ২০ রানে নেন ৩ উইকেট।

জবাবে ৩২ ওভার ২ বলে ১৪৯ রানে থেমে যায় সাতক্ষীরার ইনিংসও। ৪৯ রান করেন ফারুক। ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ইমরান মাগুরার সেরা বোলার।

রাজশাহী-বগুড়া

পাবনায় টস জিতে ব্যাট করতে নেমে ৩৭ ওভার ৪ বলে ২২৩ রানে অলআউট হয়ে যায় রাজশাহী। সর্বোচ্চ ৭১ রান ফরহাদ রেজার। বগুড়ার সেরা বোলার হাদিউজ্জামান ৫ উইকেট নেন ৪২ রানে।

জবাবে ৩৯ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় বগুড়া। হাবিব করেন ২৬ রান। রাজশাহীর দেলওয়ার ৩৩ রানে নেন ৪ উইকেট।

হবিগঞ্জ-সিলেট

মৌলভীবাজারে টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ১ বলে ১৬২ রানে অলআউট হয়ে যায় হবিগঞ্জ। সর্বোচ্চ ৫০ রান আলমগীরের। সিলেটের আনাম ২১ রানে নেন ৩ উইকেট।

জবাবে ৩২ ওভার ১ বলে ১২২ রানে অলআউট হয়ে যায় সিলেট। ৫১ রান করে মইনুল। হবিগঞ্জের রিন্টু ৪ উইকেট নেন ২৯ রানে।

নারায়ণগঞ্জ-গাজীপুর

শরীয়তপুরে টস জিতে ব্যাট করতে নেমে পারভেজের ৯৮ রানে ৯ উইকেটে ২৪৩ রান করে নারায়ণগঞ্জ। গাজীপুরের আলম ৪ উইকেট নেন ৩৩ রানে।

জবাবে ৩০ ওভারে ৭৩ রানে অলআউট হয়ে যায় গাজীপুর। নারায়ণগঞ্জের সবচেয়ে সফল বোলার সাজু ৩ উইকেট নেন ৭ রানে।

বরিশাল-বরগুনা

পিরোজপুরে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ২০ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে পাপ্পুর ৯৯ রানে ৫ উইকেটে ১৯২ রান করে বরিশাল। হাসিব ৩ উইকেট নেন ৪০ রানে।

জবাবে ৭ উইকেট হারিয়ে ৬১ রানে থেমে যায় বরগুনার ইনিংস। মাইনুল করেন ৩২ রান।

ঢাকা-জামালপুর

ফরিদপুরে টস জিতে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৩ বলে ১২৮ রানে অলআউট হয়ে যায় ঢাকা। মেহরাবের ব্যাট থেকে আসে ৩০ রান। জামালপুরের আমিন ২৪ রানে নেন ৩ উইকেট।

জবাবে সাঈদের ৩৮ রানের পরও ৩০ ওভার ৪ বলে ৯১ রানে অলআউট হয়ে যায় জামালপুর। মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে শহীদুল ঢাকার সবচেয়ে সফল বোলার।

নাটোর-পাবনা

সিরাজগঞ্জে টস জিতে ব্যাট করতে নেমে কাউসারের (৪/২০) মারাত্মক বোলিংয়ে ৭০ রানে অলআউট হয়ে যায় নাটোর। জবাবে নাঈমের ৪৭ রানে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাবনা।

কুড়িগ্রাম-পঞ্চগড়

নীলফামারীতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৬ ওভারে। টস জিতে ব্যাট করতে নেমে আসাদুজ্জামানের ৪৯ রানে ৬ উইকেটে ১৬৩ রান করে কুড়িগ্রাম। জবাবে শাকিলের ৭৪ রানের পরও ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানে থেমে যায় পঞ্চগড়ের ইনিংস।

দিনাজপুর-নীলফামারী

রংপুরে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৭ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রান করে নীলফামারী। সর্বোচ্চ ৫৯ রান হাসুর।

জবাবে ৩৩ ওভার ৪ বলে ১১৭ রানে অলআউট হয়ে যায় দিনাজপুর। ৪৭ রান করেন মুস্তাফিজুর। ২৭ রানে ৪ উইকেট নিয়ে আফুক নীলফামারীর সেরা বোলার।

খুলনা-বাগেরহাট


সাতক্ষীরায় টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৬ রান করে খুলনা। ৫২ রান করে আসে নিজামউদ্দিন ও মাসুমের ব্যাট থেকে। বাগেরহাটের রিজওয়ান ৪ উইকেট নেন ৪৯ রানে।

জবাবে ৪৬ ওভারে ৩ বলে ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাগেরহাট। খুলনার পক্ষে ১৫ রানে ২ উইকেট নেন রিয়াজুল।