মরকেলের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ
উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য আরেকটি আঘাত। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর খেলতে পারবেন না পেসার মর্নে মরকেল।
দক্ষিণ আফ্রিকার ব্যবস্থাপক মোহাম্মদ মুসাজি জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগবে মরকেলের। ভারতের বিপক্ষে ৬.৫ ওভার বল করার পর চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি।
মরকেলের জায়গায় ডাক পেয়েছেন অলরাউন্ডার ক্রিস মরিস। ওয়ানডেতে প্রথমবারের মতো সুযোগ পাওয়া মরিস দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
গত সোমবার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়া ডেল স্টেইন প্রথম ম্যাচে খেলতে পারেননি। টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারের সেরে উঠতে অন্তত ৫ থেকে ৭ দিন লাগবে। এর মধ্যে মরকেলকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা আরো বড় সমস্যায়।
