প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্রেণীবিভাগ ও পারিশ্রমিক সংক্রান্ত দাবি নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুসকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Jun 2013, 07:52 PM
Updated :
23 Aug 2022, 10:55 AM
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, “দুই সপ্তাহ পরেই ঢাকা প্রিমিয়ার লিগের নিলাম বা দলবদল। গত পরশু (মঙ্গলবার) ১২২ জন ক্রিকেটারকে নিয়ে সভায় বসেছিলাম আমরা। সেই সভায় উত্থাপিত দাবিগুলোই আমরা চিঠির মাধ্যমে সিসিডিএম সভাপতিকে জানাচ্ছি।”
২০ জুন নিলাম ও ১ জুলাই থেকে লিগ শুরু হবে।
এবারের মতো শ্রেণী বিভাগ মেনে নিয়ে ক্রিকেটাররা এর কাঠামোতে কিছুটা পরিবর্তন এনেছেন। তবে আগামী বছর থেকে আগের মতো দলবদল করার দাবি তাদের। এবারের লিগে তারা সর্বোচ্চ ৩৫ ও সর্বনিম্ন ১ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন।
দেবব্রত বলেন, “ক্লাব খেলোয়াড় বাছাই করবে না। আমরা চাই খেলোয়াড়রা তাদের পছন্দ অনুযায়ী দল এবং কাঠামোর মধ্যে নিজের পারিশ্রমিক ঠিক করে নেবেন।”
“তিন জন নয়, প্রতি দলে সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম করার দাবি জানিয়েছি আমরা। এর ফলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বৃদ্ধি পাবে। বিপিএলের টাকা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার অনুরোধও করেছি বিসিবি সভাপতির কাছে।”
ক্রিকেটারদের প্রস্তাবিত কাঠামো অনুযায়ী ‘এ+’ শ্রেণীতে ৩০-৩৫ লাখ ও ‘এ’ শ্রেণীতে ২০-২৫ লাখ টাকা পারিশ্রমিক রাখা হয়েছে। এই দুই শ্রেণীতে সব মিলিয়ে ২৪ জন ক্রিকেটার থাকবেন, এবং একটি দলে দুজনের বেশি খেলতে পারবেন না।
‘বি+’ শ্রেণীতে ১৫-২০ লাখ ও ‘বি’ শ্রেণীতে ১০-১৫ লাখ টাকা পারিশ্রমিক প্রস্তাব করা হয়েছে। এই দুই শ্রেণীতে ৩৬ জন খেলোয়াড় থাকবেন। একটি দলে ক্রিকেটারের সংখ্যা সর্বোচ্চ তিন জন।
‘সি’ শ্রেণীতে ৭-১০ লাখ ও ‘ডি’ শ্রেণীতে ৩-৫ লাখ টাকা পারিশ্রমিক রাখা হয়েছে। এই দুই শ্রেণীতে ৩৬ জন করে ক্রিকেটার থাকবেন। এখানেও একটি দলে তিন জনের বেশি ক্রিকেটারকে রাখা যাবে না।
নবাগতদের জন্য ‘ই’ শ্রেণী। তাদের পারিশ্রমিক ধরা হয়েছে ১-৩ লাখ টাকা। এই শ্রেণী থেকে একজনকে নিতেই হবে এবং এখান থেকে যত খুশি ক্রিকেটার নেয়ার সুযোগ থাকবে বলে জানিয়েছেন দেবব্রত।
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্রেণীবিভাগ ও পারিশ্রমিক সংক্রান্ত দাবি নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুসকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
প্রকাশিত: ১৯:৫২, ৬ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৫, ২৩ আগস্ট ২০২২