২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরতে দেরি নেই নাজমুলের

চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া পেসার নাজমুল হোসেনকে মাঠে ফেরার জন্য বেশি দিন অপেক্ষা না-ও করতে হতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ক্রীড়া চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী এ কথা জানিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 05:48 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারে নাজমুল। খুব সম্ভবত ওর অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে অস্ত্রোপচার হলে এত অল্প সময়ের মধ্যে ফিরতে পারবে না। ডা. ডেভিড ইয়াং নাজমুলের চোট পরীক্ষা করেছেন। ১২ জুন আবার তাকে দেখবেন ডা. ইয়াং।” “আমরা অবশ্য এখনো নাজমুলের রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পেলে ওর চোট পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।” গত মার্চে শ্রীলঙ্কা সফরে নেটে বল করার সময় জিয়াউর রহমানের একটি শট সরাসরি পায়ে লাগার পর থেকেই নাজমুল মাঠের বাইরে।