বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম মনে করেন, ক্রিকেটকে দুর্নীতি ও অপরাধমুক্ত করতে নতুন আইন প্রণয়নের প্রয়োজন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Jun 2013, 05:09 PM
Updated :
23 Aug 2022, 10:55 AM
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ প্রসঙ্গে তিনি বলেন, “অপরাধের ধরন পাল্টেছে বলে আমাদের এখন নতুন আইন প্রণয়নের প্র্রয়োজন। এ নিয়ে বিসিবিও ভাবছে।”
“অবশ্য আমাদের ভাবনাটা এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে। এ নিয়ে আমাদের মধ্যে দুয়েকবার অনানুষ্ঠানিক কথা হলেও এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”
আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির পর ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) নতুন আইন প্রণয়ন করার কথা ভাবছে। এ ব্যাপারে ভারতের আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন বিসিসিআই কর্মকর্তারা।
সাজ্জাদুল জানিয়েছেন, বিসিবি তা থেকে অনুপ্রাণিত। তিনি বলেন, “ক্রিকেটকে অপরাধ ও দুর্নীতিমুক্ত রাখতে আমাদের নতুন আইন প্রণয়নের প্রয়োজন। বর্তমান আইনে এ ব্যাপারে বেশি কিছু করার উপায় নেই। তবে বিসিসিআইয়ের উদ্যোগ দেখে আমাদেরও মনে হচ্ছে, নতুন আইন করা উচিৎ। এ ব্যাপারে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা আলোচনায় বসতে পারি।”
এ প্রসঙ্গে ব্যারিস্টার মাহবুব শফিক বলেন, “পাতানো খেলা নিয়ে আমাদের দেশে কোনো আইন নেই। মনে হয় না ৪২০ ও ৪০৬ ধারা আশরাফুলের অপরাধের ক্ষেত্রে তেমন প্রযোজ্য হবে। দিন-দিন অপরাধের প্রকৃতি পাল্টে যাচ্ছে বলে আমাদেরও নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন।”
সাজ্জাদুল মনে করেন, ক্রিকেটারদের সৎ হিসেবে গড়ে তোলার জন্য পরিবার থেকেই নৈতিক শিক্ষা দেয়া জরুরি। তিনি বলেন, “প্রথম দায়িত্ব অবশ্যই পরিবারের। এরপর ক্লাব থেকে শুরু করে ক্রিকেটারদের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেক জায়গায় নৈতিক শিক্ষা থাকা দরকার।”
অনেকের অবশ্য দাবি, ক্লাব ক্রিকেটেই ম্যাচ পাতানোর সঙ্গে পরিচয় হয়ে যায় ক্রিকেটারদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানান, “ক্লাবের কথা মেনে চলতেই হয়। ক্লাব কর্মকর্তারা কোনো ম্যাচ ছেড়ে দিতে বললে তা মেনে নিতে হয়। এর প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আর একবার ম্যাচ পাতানোর সঙ্গে পরিচয় হওয়ার পর স্পট ফিক্সিংকেও তেমন বড় অপরাধ বলে মনে হয় না। এর থেকে বের হতে না পারলে পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজ্জাদুল আলম মনে করেন, ক্রিকেটকে দুর্নীতি ও অপরাধমুক্ত করতে নতুন আইন প্রণয়নের প্রয়োজন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:০৯, ৬ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৫, ২৩ আগস্ট ২০২২