ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ বা সিপিএলে সাকিব আল হাসান খেলবেন বার্বাডোজের হয়ে, আর তামিম ইকবালের দল সেইন্ট লুসিয়া।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
06 Jun 2013, 03:15 PM
Updated :
23 Aug 2022, 10:55 AM
দুজনই প্রতিযোগিতার বিদেশি ক্রিকেটারদের তালিকায় ‘এ’ শ্রেণীর অন্তর্ভুক্ত। ৩০ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত সিপিএল হবে।
বার্বাডোজে সাকিবের সতীর্থ কাইরন পোলার্ড, শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, উমর আকমল। আর সেইন্ট লুসিয়ায় তামিমের সঙ্গী ড্যারিন স্যামি, হার্শেল গিবস, অ্যালবি মরকেল, শিবনারায়ণ চন্দরপলরা।
ছয় দলের প্রতিযোগিতার বাকি চার দল অ্যান্টিগা, গায়ানা, জ্যামাইকা এবং ত্রিনিদাদ ও টোবাগো।
সাকিব-তামিম দুজনই দেশের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল সাকিবের। তবে পুনে ওয়ারিয়র্সে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তামিম।
ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খেলেছেন দুজনে। এছাড়া তামিম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন।