২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিকা থেকে টিম মে’র বিদায়

আন্তর্জাতিক ক্রিকেটারদের সংস্থা ফিকার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন টিম মে। ২০০৫ সাল থেকে এই দায়িত্বে ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:30 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নৈতিক অবক্ষয়ের তীব্র সমালোচনা করেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার মে।

গত মাসে আইসিসির খেলোয়াড় কমিটির নির্বাচনে হেরে যান মে। যদিও অনেকের মতে ঐ নির্বাচন ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চাপে ‘সাজানো নাটক’।

বিদায় বেলায় মে বলেন, “আমরা বার-বার ক্রিকেট মাঠ ও মাঠের বাইরে দুর্নীতি ও অসদুপায় অবলম্বনের অভিযোগ সংবাদের শিরোনাম হতে দেখছি। ক্রিকেটের অংশ হিসেবে আমরা এসব এবং অন্যান্য বিষয়ে আইসিসির কাছ থেকে সঠিক নেতৃত্ব আশা করি।”

“একটি সংস্থার গুরুত্বপূর্ণ দিক হল নৈতিকতার বিষয়ে সংস্থাটির নেতৃবৃন্দের অন্যদের সামনে উদাহরণ সৃষ্টি করা। সংস্থাটির ওপর থেকে নিচ পর্যন্ত সুনীতি ও সুশাসন নিশ্চিত করা।”