ছেলে যে অপরাধ করেছে, তা মেনে নিতে দ্বিধা নেই মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিনের। তবে সেই সঙ্গে যারা তাকে বিপথে নিয়ে গেছে তাদের শাস্তি দাবি করেছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Jun 2013, 03:28 PM
Updated :
23 Aug 2022, 10:54 AM
আব্দুল মতিন বলেন, “ক্রিকেট ১১ জনের খেলা। এই খেলায় এক জনের পক্ষে ম্যাচ পাতানো সম্ভব নয়। তাই একা আশরাফুলকে দোষারোপ করা ঠিক হবে না।”
“ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক পক্ষ (চট্টগ্রাম কিংসের বিপক্ষে) ম্যাচ ছেড়ে দেয়ার কথা বলেছিলেন। তাই তাদেরই শাস্তি হওয়া উচিৎ। আমি মানছি যে তাদের কথা শুনে ম্যাচ ছেড়ে দিয়ে আশরাফুল অন্যায় করেছে। কিন্তু যারা এই অন্যায় কাজ করতে বলেছিল তাদের কিছুই হচ্ছে না। এটা আমি মেনে নিতে পারছি না।”
আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) কাছে আশরাফুলের ম্যাচ পাতানোর কথা স্বীকার করার পর থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে তোলপাড় চলছে।
আশরাফুল জানিয়েছেন, গ্ল্যাডিয়েটর্সের মালিক পক্ষের নির্দেশে গত ২ ফেব্রুয়ারি বিপিএলে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ম্যাচটি ছেড়ে দিতে রাজি হয়েছিলেন। দোষ স্বীকার করায় তাকে সব ধরনের ক্রিকেটে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ মোহাম্মদ রফিকও জানিয়েছেন, মালিক পক্ষের নির্দেশে ম্যাচ ছেড়ে দেয়ার কথা খেলোয়াড়দের কাছ থেকে শুনেছেন তিনি।
গত রোববার আকসু ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীর ছেলে এবং দলটির ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিপিএলে যুক্ত থাকার কোনো সুযোগ থাকবে না।
ছেলে যে অপরাধ করেছে, তা মেনে নিতে দ্বিধা নেই মোহাম্মদ আশরাফুলের বাবা আব্দুল মতিনের। তবে সেই সঙ্গে যারা তাকে বিপথে নিয়ে গেছে তাদের শাস্তি দাবি করেছেন তিনি।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:২৮, ৫ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৪, ২৩ আগস্ট ২০২২