২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনির হাতে ওয়ানডে শ্রেষ্ঠত্বের পুরস্কার

এখন নিচে নেমে গেলেও গত ১ এপ্রিল পর‌্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে ছিল ভারত। তারই পুরস্কার তুলে দেয়া হয়েছে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

সোমবার কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ধোনির হাতে এই পুরস্কার তুলে দেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সাবেক সভাপতি ডেভিড মর্গান।

পুরস্কারের শিল্ড ও এক লাখ ৭৫ হাজার ডলারের চেক নিয়ে ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বলেন, “এই বিশাল অর্জনে আমি দারুণ গর্বিত। এক নম্বর হওয়া আমাদের সবার জন্যই বিশাল পুরস্কার। তবে আশা করি এটা সূচনা মাত্র।”

২০১২ সালের ১ এপ্রিল থেকে গত ১ এপ্রিল পর্যন্ত ১৩টি ওয়ানডে খেলে ৮টিতে জিতেছিল ভারত, হেরেছিল পাঁচটিতে। বছরের শুরুতে ইংল্যান্ডকে পাঁচ ম্যাচের সিরিজে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।