বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেন।
ক্রীড়া প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
03 Jun 2013, 03:21 PM
Updated :
23 Aug 2022, 10:53 AM
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত ঢাকা গ্ল্যাডিয়েটর্স-চট্টগ্রাম কিংসের মধ্যে অনুষ্ঠিত বিপিএলের ‘সন্দেহজনক’ ম্যাচ নিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট (আকসু)।
কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর ঐ ম্যাচে গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেয়া মোহাম্মদ আশরাফুল আকসুর কাছে ম্যাচ পাতানোর কথা স্বীকার করেন। শুক্রবার গ্ল্যাডিয়েটর্সের বোলিং কোচ এবং জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিকও জানান, ম্যাচটা পাতানো ছিল।
রফিক বলেন, “ঐ ম্যাচের আগে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেনের রুমে কয়েক দফা বৈঠক হয়েছিল। তবে সে সব বৈঠকে আমি বা কোচ ইয়ান পন্ট ছিলাম না।”
“বৈঠকে দলের কয়েক জন খেলোয়াড় এবং মালিক পক্ষের কয়েক ব্যক্তি ছিলেন। পরে কয়েক জন খেলোয়াড় আমাকে জানান, মালিক পক্ষ নাকি ম্যাচটি ছেড়ে দিতে বলেছিল।”
দেশের বাইরে থাকায় জাতীয় দলে সাবেক সতীর্থ রফিকের এমন মারাত্মক অভিযোগ সম্পর্কে কিছুই জানতেন না সানোয়ার। সোমবার দেশে ফিরে সব জানতে পেরে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।
সানোয়ার বলেন, “রফিক ভাই অনেক বড় ক্রিকেটার ছিলেন। খেলোয়াড় হিসেবে ম্যাচ পাতানোর বিষয়ে তার ভালোই জানা থাকার কথা। তবে সেদিন আমার রুমে ঐ ম্যাচ পাতানো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমার জানা মতে এ বিষয়ে কোনো কথাও হয়নি।”
গ্ল্যাডিয়েটর্সের মালিক পক্ষের নির্দেশে ম্যাচ ‘ছেড়ে’ দেয়া প্রসঙ্গে সানোয়ার বলেন, “রফিক ভাই ব্যাপারটা জেনে থাকলে তখনই তার আকসুকে জানানো উচিৎ ছিল। কিংবা তিনি আমাকেও জানাতে পারতেন। কিন্তু তিনি সেই সময়ে কাউকে কিছু জানাননি।”
রফিক জানিয়েছেন, কয়েক জন খেলোয়াড়ের কাছ থেকে এ ব্যাপারে জানতে পেরেছেন তিনি। এ প্রসঙ্গে সানোয়ার বলেন, “আমার এমন কিছু জানা নেই। তিনিই (রফিক) ভালো বলতে পারবেন কোন-কোন খেলোয়াড় তাকে বিষয়টি জানিয়েছিল। তিনিই বা কেন সব কিছু জেনে এত দিন নিশ্চুপ ছিলেন?”
“আমি আবারো বলছি, সেদিন আমার রুমে ম্যাচ পাতানো নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি এ সম্পর্কে কিছুই জানি না।”
বিপিএলে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার সানোয়ার হোসেন।
ক্রীড়া প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৫:২১, ৩ জুন ২০১৩ | আপডেট: ১০:৫৩, ২৩ আগস্ট ২০২২