৭ জুন থেকে জাতীয় ক্রিকেট
আগামী ৭ জুন থেকে শুরু হবে ৩৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা।
৬৪টি দলকে নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা হবে ১৪টি ভেন্যুতে। ঢাকা বিভাগের দুটি এবং বাকি ৭টি বিভাগের একটি করে দল দ্বিতীয় রাউন্ডে খেলবে।
দ্বিতীয় রাউন্ড শুরু হবে ২৮ জুন থেকে, আর শেষ হবে ৫ জুলাই। ‘এ’ গ্রুপে রংপুর, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের একটি করে দল খেলবে। ‘বি’ গ্রুপে ঢাকা বিভাগের অন্য দলটির সঙ্গী হবে চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগের একটি করে দল।
এই দুই গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে ফাইনালে। ফাইনালের ভেন্যু ও তারিখ এখনো ঠিক হয়নি।
